কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 11
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখার উদ্যোগে “মৌসুমি ফল উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সরকারি মাহতাব উদ্দিন কলেজ মাঠে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করা হয়। দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং ফলভিত্তিক খাদ্যাভ্যাসে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজ শাখা সভাপতি মো. রমজান আলী মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী ছাত্র অধিকার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ, ছাত্রশিবির কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফলের গুরুত্ব ও পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রায় ২০ থেকে ৩০ প্রকারের বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ ও পরিবেশন করা হয়। ফল উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























