Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যেভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ কালীগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কোটচাঁদপুরে তুলার জাজিম কারখানায় আগুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার : গ্রেপ্তার ২, পলাতক ২ সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার বালিয়াকান্দির রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা পর্দানশীন নারী এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, জবি শিবিরের প্রতিবাদ শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কালীগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা ক্রীড়া সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় এ ম্যাচের আয়োজন করা হয়।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “সারাদেশ মাদকের ভয়াবহ বিস্তারে আক্রান্ত। কালীগঞ্জও এর ব্যতিক্রম নয়। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। বর্তমান সরকার মাদকমুক্ত দেশ গঠনের ঘোষণা দিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রত্যেক গ্রাম, পাড়া ও মহল্লায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান কায়েস, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান কাজলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।

খেলাটি ঘিরে উভয় দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রীতি ম্যাচটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান অতিথিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬