Dhaka ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার : গ্রেপ্তার ২, পলাতক ২ সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার বালিয়াকান্দির রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা পর্দানশীন নারী এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, জবি শিবিরের প্রতিবাদ শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ শপিংমল-মার্কেট বন্ধের সময় নিয়ে নতুন গণবিজ্ঞপ্তি, না মানলেই ব্যবস্থা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫২ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী

শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 7

ইসলামি ছাত্রশিবির কর্তৃক মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সঙ্ঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘঠনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা “গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা”, “মুনাফেকি আর ভণ্ডামি, শিবিরের মূলনীতি”, ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না” সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “ক্যাম্পাসগুলো শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পাশাপাশি বিরোধী দলের ছাত্র সংগঠনকেও এগিয়ে আসতে হবে। আপনারা জানেন, কয়দিন আগে ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ-আন্তার্জাতিক সম্পাদক জিসানকে দেখলাম গুম হয়ে গেছে। পরে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী যখন তাকে আটক করলো, তখন তাদের ষড়যন্ত্র সম্পর্কে তথ্য উদ্ধার করা হয়েছে। মিথ্যা গুমের নাটকের মাধ্যমে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যে গুম, খুন হয়েছে সেগুলোকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা। এতে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করা হয়েছে। অথচ, এ শিবির নেতা একজন নারীকে ধর্ষণ করে এবং ভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটিয়ে গুমের নাটক করেছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সরকারকে দোষারোপ করেছে। আমরা জামাত-শিবিরকে বলবো আপনারা বটবাহিনীর প্রোপাগাণ্ডামূলক রাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতি করুন। অন্যথায় ছাত্রদল আপনাদের প্রতিহত করবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।”

এসময়, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, “আমরা দেখেছি, কুমিল্লায় একজন ছাত্র শিবিরের নেতা ধর্ষণ করে একটি সুপরিকল্পিত ও সাজানো ‘গুমের নাটক’ মঞ্চস্থ করে সরকারের ওপর দায় ছাপানোর অপচেষ্টা করেছিল, যেখানে শুধু জামাত-শিবিরের নেতাকর্মীরা নয় তাদের সর্বোচ্চ নেতা আমিরও জড়িত। এর মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করেছে বলে আমরা মনেকরি। আমরা আরো দেখেছি, ছাত্রশিবির সম্প্রতি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাদের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছে। অথচ দীর্ঘদিন ধরে ছাত্রদলের পক্ষ থেকে শিবিরকে তাদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিগুলোর তালিকা প্রকাশের দাবি জানানো হলেও তারা তা জনসমক্ষে আনেনি। আজ বিভিন্ন বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে সেই গুপ্ত শিবিরের নেতাদের পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এতে প্রমাণ হয় শিবিরের গুপ্ত নেতাকর্মীদের তালিকা জনসম্মুখে প্রকাশ হলে তাদের নানা অপকর্ম ও অপরাধের চিত্র জনগণের কাছে ধরা পড়ে যাবে। আমরা মনে করি, ধর্ষণ করে গুমের নাটক করা শুধু অন্যায় বা অপরাধ নয়, বরং দেশের প্রকৃত গুম ও নিখোঁজের শিকার পরিবারগুলোর বেদনা ও সংগ্রামকে অবমাননা করার শামিল। একই সঙ্গে অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমতকে ভিন্ন দিকে প্রভাবিত করার অপচেষ্টাও নিন্দনীয়। আমরা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬