Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার : গ্রেপ্তার ২, পলাতক ২ সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার বালিয়াকান্দির রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা পর্দানশীন নারী এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, জবি শিবিরের প্রতিবাদ শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ শপিংমল-মার্কেট বন্ধের সময় নিয়ে নতুন গণবিজ্ঞপ্তি, না মানলেই ব্যবস্থা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫২ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি : শিক্ষামন্ত্রী সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 23

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে।

একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯২ জন শিশু। ফলে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৫ হাজার ৯৫১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ হাজার ৮৪১ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫২

প্রকাশের সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬