Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 193

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— পলাশ চন্দ্র (৫৬), সিফাত হোসেন (২২), রফিকুল ইসলাম এবং সুজন হোসেন। তারা সবাই বদলগাছী উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেনপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার জেলার সকল থানা ও গোয়েন্দা ইউনিটকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দিয়েছেন এবং মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের আদালতের আদেশ অনুযায়ী কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬