Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

পোরশায় গাঁজা ও গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 86

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও চারটি গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শুক্রবার (১২ জুন) রাতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানে এক কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

একই রাতে পরিচালিত দ্বিতীয় অভিযানে দক্ষিণ লক্ষীপুরের দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় ৭ ফুট, অপরটির ৬ ফুট এবং বাকি দুটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫ কেজি। এ ঘটনায় অনিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় গাঁজা ও গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬