কালীগঞ্জে যুব প্রতিনিধি সমাবেশ ও মাদক প্রতিরোধ কমিটি গঠন
- প্রকাশের সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 79
ঝিনাইদহ কালীগঞ্জে জামায়াতে ইসলামী, যুব বিভাগ শাখা কর্তৃক আয়োজিত “মাদক প্রতিরোধ কমিটি গঠন ও যুব প্রতিনিধি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) মনিরুজ্জামানের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী, যুব বিভাগ শাখা আয়োজিত “মাদক প্রতিরোধ কমিটি গঠন ও যুব প্রতিনিধি সমাবেশ”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
এ সময় তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যেখানেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেখা যাবে, সেখানেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে তিনি একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আসুন, আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। মাদককে না বলুন, আগামী প্রজন্মকে বাঁচান।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাদক রুখতে স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।























