Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের ফল উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 92

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব ‘ মৌসুমি ফলাহার’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫ টায় রাজবাড়ী জেলা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবটির আয়োজন করা হয়।

শুরুতে পাঠাগারকক্ষে ফাউন্ডেশনের বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও স্মৃতিচারণসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সকলের সামনে আসে থালায় সাজানো বিভিন্ন ধরনের ফল।

থালাগুলোতে সাজানো ছিল মৌসুমি ফল হিসেবে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল শাসের পাশাপাশি আনারস ও ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির ফল।

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনু্‌ষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস, আসাদুজ্জামান চৌধুরী বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান মোল্লা, সঙ্গীতশিল্পী মিজানুর রহমান তসলীম, নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম, ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারিকুর রহমান, সঙ্গীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ষষ্ঠী দে, পাঠাগার সম্পাদক বাসন্তী রানী’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রতিবছরই এমন মৌসুমি ফলাহারের আয়োজন করে থাকি। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিত হয়ে জীবনের গল্প, স্মৃতিচারণের পাশাপাশি কিছুটা সময় উপভোগ করা।

ফাউন্ডেশনের কমিটি ও উপদেষ্টা পরিষদের পাশাপাশি বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণেই আমরা এ সময়টা উপভোগ করে থাকি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের ফল উৎসব

প্রকাশের সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬