Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 122

নওগাঁর বদলগাছী উপজেলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি অটোগাড়িসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের বাসিন্দা নাজমা বেগমের বাড়ির খলিয়ান থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান। পরে তারা অভিযুক্তদের ধাওয়া করেন।

এ সময় এলাকায় টহলরত বদলগাছী থানার একটি পুলিশ দল স্থানীয় জনগণের সহায়তায় বারাতৈল এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত একটি অটোগাড়িসহ তিনজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শহীদ (৩৮), তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (৩০) এবং মো. সাগর ইসলাম (২৪)। তাদের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়।

বদলগাছী থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬