Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর…

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 139

নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গন (২৪)। তারা হাসপাতালের আউটসোর্সিং ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, অসুস্থ কন্যাশিশুকে চার দিন আগে নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ৭ জুন রাত আনুমানিক ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে অভিযুক্ত অমিত ওই নারীকে ডেকে নিয়ে যান। পরে হাসপাতালের ষষ্ঠ তলার সিঁড়িঘরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত অমিতের সহযোগী অনিল ও প্রাঙ্গন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে পুনরায় ধর্ষণের চেষ্টা করা হয়।

এদিকে রাত প্রায় ২টার দিকে হাসপাতালের সিসিটিভি পর্যবেক্ষণের সময় সন্দেহজনক পরিস্থিতি দেখে আনসার সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী, তার স্বজন এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নাটোর সদর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলাটি গ্রহণ করে অভিযুক্ত তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর…

প্রকাশের সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬