নিখোঁজ বাবার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর মবিন
- প্রকাশের সময় : ০৪:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 27
রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত মঙ্গলবার ( ৬-ই জুন) সকাল ১০ টার দিকে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত তিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার জানায়, বয়সজনিত কারণে তাঁর মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং চিকিৎসা চলমান। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে আজ দুপুর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই মর্মে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান,” আমাদের কাছে একটি হারানো ডায়েরি করা হয়েছে। আমরা আমাদের হেডকোয়ার্টারে ও বিভিন্ন মিডিয়ায় বিষয়টি জানিয়েছি এবং মোবাইল ট্রেকিং করার মাধ্যমে খুজে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
নিখোঁজ ব্যক্তির পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
কেউ তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


























