Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 129

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক-কৃষাণীদের কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা।

তিনি বলেন, “আমরা অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ নিশ্চিত করা গেলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং লাভজনক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।”

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মামুনুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুলসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে কৃষক-কৃষাণীরা বিভিন্ন ফল ও খাদ্যের পুষ্টিগুণ বিষয়ে উপস্থাপনা করেন এবং গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আধুনিক ও নিরাপদ কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।

কংগ্রেসে কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬