Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

মান্দায় জমি বিরোধে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 142

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে মান্দা উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের ছুটিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে আঃ হামিদ শাহ (৬০) ও তার শরিকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি দেওয়ানি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ জমি নিয়ে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের হামলায় আঃ হামিদ শাহ বুকের বাম পাশের পাঁজরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং অভিযান চালিয়ে মারামারিতে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আপেল মাহমুদ ওরফে আল ফারুক (২৯), মো. আব্দুল মতিন শাহ (৪০) ও মোছা. আলেফা বেগম (৪৫)। তারা সবাই ছুটিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় জমি বিরোধে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬