Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 168

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, পানির পাত্র ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

সভায় জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড কার্যক্রম জোরদার করার বিষয়টি তুলে ধরা হয়।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি সেখানে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬