রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 161

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিজেপি সরকারকে লক্ষ্য করে তিনি একাধিক অভিযোগ তোলেন এবং নাম উল্লেখ না করে বাংলাদেশের একটি হত্যাকাণ্ড নিয়েও মন্তব্য করেন।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় এক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তিনি তথ্য জানেন বলে দাবি করেন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত নাম প্রকাশ না করে তিনি বলেন, তিনি সব কিছু জানেন, কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান না বলেই বিষয়টি প্রকাশ করছেন না।

তিনি দাবি করেন, ওই ঘটনায় যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি বাইরে প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়ে এসেছিল—সবটাই আমি জানি।”

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করছে এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে তিনি প্রশ্ন রাখেন, “কাকে দিয়ে খুন করিয়েছিলেন?”

একইসঙ্গে মিশনারি অব চ্যারিটিসের তহবিল বন্ধ করে দেওয়ার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি।

তৃণমূল নেত্রীর অভিযোগ, দিল্লি থেকে দল ভাঙার চেষ্টা চলছে এবং পুলিশ দিয়ে তাদের দলীয় নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, যাদের জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন, তাদের কেউ কেউ এখন “গাদ্দারদের” সঙ্গে যুক্ত হয়েছেন।

এদিনের কর্মসূচি শুরু করার আগে তিনি রেড রোডে মহাত্মা গান্ধী ও ড. বি. আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান। পরে ধর্মতলার ওয়াই চ্যানেলে সমাবেশে অংশ নেন তিনি।

তবে দলীয় ফেসবুক পেজ থেকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও শীর্ষস্থানীয় বেশ কয়েকজন বিধায়ক ও সংসদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা

প্রকাশের সময় : ০৮:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬