Dhaka ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেল কুমির শৈলকুপায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা কোটালীপাড়ায় চোর আটককে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০ নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক টেস্টে আলো স্বল্পতায় লাল বলের বদলে গোলাপি বল, পরীক্ষামূলক অনুমোদন নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা : ডিএসসিসি প্রশাসক যেসব ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়

আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার বিচারকাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 18

ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।

সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই বাসার বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ নষ্টে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলায় রামিসার বাবা ও প্রতিবেশীসহ ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যা মামলার বিচারকাজ

প্রকাশের সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬