Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 165

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপারের দ্রুত নির্দেশনায় গত রাতে মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটার কাজে গিয়েছিলেন। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ওই কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাবা-মা বাড়িতে ফিরলে কিশোরীটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। ঘটনাটি জানাজানির পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে একটি মহল ব্যর্থ হয়। অবশেষে গতকাল ২৫ মে রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণের এই ঘটনাটি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুককে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে ওসির নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ২৬ মে ভোরে আসামি গোবিন্দ পাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬