Dhaka ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 98

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৪৭ বছর বয়সী রিচার্ড নাইটকে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় তিনটি প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তিনি তার চাচাতো ভাইয়ের প্রেমিকা ও তাদের চার বছর বয়সী কন্যাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ফ্লোরিডা স্টেট প্রিজন (স্টার্কের কাছে) তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের সময় তিনি ডেথ চেম্বারে হাত প্রসারিত অবস্থায় বাঁধা ছিলেন এবং শরীরে আইভি লাইন সংযুক্ত ছিল। ওষুধ প্রয়োগের পর তিনি চোখ বন্ধ করে স্থির হয়ে যান এবং প্রায় ১০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০০২ সালের জুনে ওডেসিয়া স্টিফেনস ও তার কন্যা হ্যানেসিয়া মালিংসকে হত্যার ঘটনায় তাকে প্রথম ডিগ্রি হত্যার দায়ে দণ্ডিত করা হয়।

এটি চলতি বছরে ফ্লোরিডায় সপ্তম মৃত্যুদণ্ড কার্যকর। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৪৭টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

ফ্লোরিডার কর্তৃপক্ষ জানায়, রাজ্যে সাধারণত তিনটি ওষুধের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়—একটি ঘুমের ওষুধ, একটি পক্ষাঘাত সৃষ্টিকারী ওষুধ এবং হৃদ্‌যন্ত্র বন্ধ করে দেওয়ার ওষুধ।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৬৩ বছর বয়সী লেরয় ডিন ম্যাকগিলকে ২০০২ সালের একটি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশের সময় : ০৯:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬