Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শিশু রামিসাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 117

সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

মঙ্গলবার (২০ মে) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস ও পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা “ধর্ষকের ফাঁসি চাই”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিচার করতে না পারেন, তাহলে পদত্যাগ করুন। বিচার কোথায়? মানুষ বিচার কবে পাবে?”

জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি যেখানে প্রতিনিয়ত নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি এখনো বন্ধ হয়নি।”

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

এসময় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যাবে না।”

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু রামিসাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬