সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

স্নাতক ডিগ্রি ছাড়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 114

দেশের বেসরকারি মাদরাসাগুলোর পরিচালনা ব্যবস্থায় শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না।

এ বিষয়ে ১৭ মে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নুরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা কাঠামো শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতেই নতুন সিদ্ধান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, মাদরাসার সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদরাসায় অযোগ্য কিংবা অশিক্ষিত ব্যক্তিরা পরিচালনা কমিটির শীর্ষ পদে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে অদক্ষতা তৈরি করছিলেন। অনেক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়েও অভিযোগ উঠছিল। এসব সমস্যা নিরসনে সরকার এ উদ্যোগ নিয়েছে।

নতুন এ সিদ্ধান্তকে মাদরাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এ ধরনের নীতিগত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্নাতক ডিগ্রি ছাড়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : ১১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬