Dhaka ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা : দুই ক্লিনিককে জরিমানা

একরামুল ইসলাম তুষার
  • প্রকাশের সময় : ১১:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 122

ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশ আইন লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে দুটি বেসরকারি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ড ও যশোর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(গ) ধারা অনুযায়ী ঝুঁকিপূর্ণ ক্লিনিক্যাল বর্জ্য উৎপাদনের দায়ে ‘সেবা ক্লিনিক’কে ৩০ হাজার টাকা এবং ‘নাজমা ক্লিনিক’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে দেখা যায়, ক্লিনিক দুটিতে অত্যন্ত সংকীর্ণ জায়গা, চরম পরিচ্ছন্নতার অভাব ও অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। এছাড়া ব্যবহারের পর সিরিঞ্জ, ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নিয়ম অনুযায়ী ধ্বংস না করে যত্রতত্র ফেলে রাখা হয়েছে। অপরিষ্কার শৌচাগার ও নোংরা ওয়ার্ডসহ রোগীর নিরাপত্তার বিষয়ে চরম উদাসীনতা ও স্বাস্থ্যঝুঁকি থাকায় ক্লিনিক মালিকদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, স্থানীয় মেডিকেল অফিসার এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান বজায় রাখতে এ ধরণের নিয়মতান্ত্রিক ও সচেতনতামূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা : দুই ক্লিনিককে জরিমানা

প্রকাশের সময় : ১১:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬