Dhaka ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 166

জনসাধারণের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লাসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভূমি সেবা এখন আর আগের মতো জটিল নয়। সাধারণ মানুষ যেন ঘরে বসেই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আগামী তিন দিন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৮টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে ভূমি অফিসের কর্মকর্তারা সরাসরি সেবাগ্রহীতাদের তথ্য ও সেবা প্রদান করছেন।

মেলার প্রথম দিনেই সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬