সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ : চিফ প্রসিকিউটর তোমাকে পাবো না জেনেও

আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত করার দাবি ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 111

উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাকে আশ্বস্ত করা হয়েছে যে, এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে ‘খুবই গ্রহণযোগ্য’ হবে।

একই সঙ্গে ট্রাম্প জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো গ্রহণযোগ্য চুক্তি অর্জিত না হয়, তাহলে মার্কিন সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত রয়েছে। ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইরান।

এর আগে আলোচনার গতি থমকে যাওয়ায় গত সপ্তাহান্তে ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, ‘সময় ফুরিয়ে আসছে’।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলি ও মার্কিন বাহিনী। পরে আলোচনা এগিয়ে নিতে এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সেই যুদ্ধবিরতি মোটামুটি বহাল রয়েছে।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত করার দাবি ট্রাম্পের

প্রকাশের সময় : ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬