শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

নতুন গভর্নর স্বাক্ষরিত নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 140

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত কাগুজে নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বিএনপি সরকারের যাত্রার শুরুতে গভর্নরের দায়িত্ব পাওয়া মোস্তাকুর রহমানের সই করা ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট প্রাথমিকভাবে বাজারে ছাড়া হয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব নোট ইস্যু করা হয়। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও নতুন স্বাক্ষরযুক্ত নোট সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট আপাতত বাজারে ছাড়া হয়েছে। পরে পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও ইস্যু করা হবে। এসব নোটের রং, আকার, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলো ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নকশায় ছাপানো হয়েছে। জুলাই আন্দোলন–পরবর্তী সময়ে নতুন নকশা প্রণয়নের অংশ হিসেবে নোটে পরিবর্তন আনা হলেও এবার মূলত গভর্নরের স্বাক্ষর পরিবর্তন করে নতুন করে মুদ্রণ করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে নতুন নকশার নোট বাজারে আসে। ওই নকশায় বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরা হয় এবং আগের সিরিজ থেকে শেখ মুজিবুর রহমান–এর ছবি বাদ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন সিরিজের ১, ২ ও ৫ টাকার নোট এখনো ছাপানো হয়নি। তবে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বাজারে চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন স্বাক্ষরযুক্ত নোট বাজারে ছাড়ার মূল উদ্দেশ্য হলো প্রচলিত অর্থ সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে ‘ফ্রেশ নোট’-এর চাহিদা পূরণ করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন গভর্নর স্বাক্ষরিত নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬