Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 17

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তি, নাগরিক সেবা নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ভূমি সেবা সপ্তাহের কর্মসূচি তুলে ধরা হয়।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়াদ্দার বাবলু, ফয়সাল আহম্মেদ এবং ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

সভায় জানানো হয়, আগামী ১৯ মে থেকে শুরু হবে ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে ভূমি সেবা মেলা, র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬