Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 19

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রোববার সকাল থেকে দিনব্যাপী কালীগঞ্জ শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা, চোখের ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচীর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অরুণ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক চিত্তরঞ্জন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক চিত্তরঞ্জন রায় বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আরশাফুল আলম, ডা. মো. মিনহাজুল ইসলাম, ডা. চন্দন দেব বক্ষণ, ডা. মো. শহিদুল ইসলাম এবং মো. জাহাঙ্গীর আলম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬