Dhaka ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বে আনসার বাহিনী পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হাইতির এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে বিস্ময়বালক ‘কিকি’ রামোস জানা গেল এসএসসির ফল প্রকাশের সাম্ভব্য তারিখ খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি একরামুল হত্যায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা

রবিবার রাজবাড়ী সফরে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 110

এক দিনের সফরে আগামীকাল রবিবার ১৭ মে রাজবাড়ী আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৪ মে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরের একান্ত সচিব (উপসচিব) হাবিবুল ইসলাম রুমি স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৭টায় রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী শেখ রবিউল আলম। সকাল ৯টায় যাত্রাপথে তিনি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পরিদর্শন করবেন। এরপর সকাল ১১টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছাবেন।

সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫৫টি চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এছাড়া বিকেল ৩টায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

বিকেল ৪টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন এবং সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ সরকারি বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলমের আগমন উপলক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রবিবার রাজবাড়ী সফরে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬