Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে দৈনিক আইন বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 30

রাজবাড়ীতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেল ৫টায় রাজবাড়ীর কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন কালুখালী উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় এবং প্রেসক্লাব সভাপতি ইমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল মিয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, সহসভাপতি বিধান কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল সরদার, দৈনিক ভোরের কাগজের কালুখালী প্রতিনিধি ও মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন, দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দৈনিক আইন বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬