Dhaka ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কমানো হলো সোনার দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 8

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার টাকায়। আগের দিন এই দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির মতে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রুপার দামও কমেছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামার প্রভাবে স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের কমানো হলো সোনার দাম

প্রকাশের সময় : ১২:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬