Dhaka ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

ব্যাংকের অর্থায়নে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 89

এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। আর্থিক খাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৩ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ ব্যাংকে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দেশে বা বিদেশে আয়োজিত প্রশিক্ষণ, চুক্তিবহির্ভূত সেমিনার কিংবা কর্মশালায় অংশ নিতে পারবেন না।

তবে সরকারি বা বেসরকারি ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের আয়োজনে দেশে অনুষ্ঠিত সেমিনার বা আলোচনা সভায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর বা প্রশিক্ষণে অংশ নেওয়ার ঘটনা ঘটে, এতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকে এবং স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। এ ধরনের ঝুঁকি এড়াতেই নতুন এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাংকের অর্থায়নে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

প্রকাশের সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬