Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ

পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

একে আজাদ, পাংশা:
  • প্রকাশের সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 76

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ও যশাই ইউনিয়নে চলমান ১৩ কিলোমিটার খাল খনন কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

মঙ্গলবার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালে চলমান খনন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম এবং পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল খনন সম্পন্ন হলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং দেশীয় প্রজাতির মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে এলাকার কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খননকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পে ২৩৬ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজের সুযোগ পেয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬