সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৯৭ মিনিটে দারুণ সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 100

পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন সুজিত বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ব্যাঙ্কশাল আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, দক্ষিণ দমদম পৌরসভায় অবৈধভাবে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

তদন্তকারীদের দাবি, প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে একাধিক ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১ মে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। তবে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটিই ছিল তার প্রথম হাজিরা। সঙ্গে ছিলেন তার আইনজীবীও।

তদন্তের অংশ হিসেবে এর আগেও সুজিত বসুর বাড়ি, অফিস ও পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল ইডি। তার ছেলে সমুদ্র বোস এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তাদের বক্তব্যও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা।

একাধিকবার তলবের মুখে তৃণমূল নেতা দাবি করেছিলেন, যে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই মামলায় সিবিআই ইতোমধ্যে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তার নাম নেই। তবে শেষ পর্যন্ত ইডির তদন্তে তাকে গ্রেপ্তার করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬