Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোগান্তি কমাতে এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 108

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবশেষ ঈদযাত্রায় যে সমস্যাগুলো হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের ঈদযাত্রা হবে। এছাড়া ঈদের ছুটি গার্মেন্টস শ্রমিকদের সুখবর দেওয়া হয়েছে। এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে জানানো হয়েছে।

আজ সোমবার (১১ মে) ঈদযাত্রা নির্বিঘ্ন করার সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, বৃষ্টি হলে ঈদের সময় যানজট হতে পারে। এবারের ঈদে এক কোটি যাত্রী যাবে ঢাকার বাইরে।

পশুর হাট থাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চ্যালেঞ্জ হবে জানিয়ে তিনি আরও বলেন, এবার বাসের সংখ্যা বাড়ানো হবে। ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে সড়ক মহাসড়কে।

সড়কমন্ত্রী জানান, গতবার ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১৭০ জন মারা গেছেন। এরমধ্যে হাইওয়ে দুর্ঘটনায় মারা গেছেন ৪৩ জন। এবার দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।

তিনি আরও বলেন, যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না। এজন্য কঠোর মনিটরিং থাকবে। ঈদে সদরঘাটে বোট এবং স্পিড বোটে করে কেউ নৌযানে উঠতে পারবে না। এজন্য নৌ পুলিশ বাড়ানো হয়েছে সদরঘাটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোগান্তি কমাতে এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬