Dhaka ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 15

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন সম্ভব হয়নি। এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। ভবিষ্যতে সব পর্যায়ে বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, যাতে সব কার্যক্রম রেকর্ডে থাকে।

তিনি জানান, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নীতি অনুসরণে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মানবাধিকার সমুন্নত রেখে আইনশৃঙ্খলা রক্ষা, তদন্ত ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা কার্যক্রমে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, পুলিশ সেবা সহজীকরণে অনলাইন জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ হয়রানি ছাড়া সেবা পেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং প্রতিটি থানায় সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে এবং চেইন অব কমান্ড ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব বিষয়ে তিনি বলেন, বাহিনীটির জন্য আলাদা আইন ও কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য সরকার কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬