Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা’ বিজয়ের ভয়ে কেন হঠাৎ লুকানো হলো বিধায়কদের হাম উপসর্গ নিয়ে একদিনে ১২ জনের মৃত্যু ইরান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে নিজস্ব কৌশলের ফাঁদে ট্রাম্প গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি যে আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু কালীগঞ্জে ওয়াপদা খাল পরিদর্শনে এমপি আবু তালিব সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা : বিদ্যুৎমন্ত্রী পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’

কালীগঞ্জে ওয়াপদা খাল পরিদর্শনে এমপি আবু তালিব

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 15

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং জনদুর্ভোগ লাঘবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৭ মে) পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ ওয়াপদা খাল পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

পরিদর্শনকালে তিনি খালের বর্তমান অবস্থা, নাব্যতা সংকট এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

এসময় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “খুব দ্রুতই খালটি সংস্কারের আওতায় আনা হবে। জনদুর্ভোগ নিরসনে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি, ইনশাআল্লাহ।”

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ওয়াপদা খাল পরিদর্শনে এমপি আবু তালিব

প্রকাশের সময় : ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬