Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা: বিদ্যুৎমন্ত্রী সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা : বিদ্যুৎমন্ত্রী পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’ বিনামূল্যে জুতা, ব্যাগসহ ড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা তদবিরেও ছাড় মিলবে না চাঁদাবাজদের, কঠোর অবস্থানে ডিএমপি ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে জুন থেকে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 26

ফুটবল বিশ্বের ‘গোট’ বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢাললেন ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক পিয়ের্স মরগান। নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি বাদ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। শুধু তাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবেও মানতে নারাজ তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত মরগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেন। সেখানে জায়গা পেয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো মারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে মেসির অনুপস্থিতি।

ফুটবলভিত্তিক একটি জনপ্রিয় অ্যাকাউন্ট মরগানের একাদশ শেয়ার করে লিখেছিল, ‘পিয়ার্স মরগান তার সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন, আর সেখানে একজন বিস্ময়কর খেলোয়াড় নেই।’

এর জবাবে মরগান নিজেই পোস্টটি শেয়ার করে বলেন, ‘এতটা বিস্ময়কর নয়। মেসি তো আর্জেন্টিনারও সর্বকালের সেরা খেলোয়াড় নন। তাকে ছাড়াই আমার একাদশ নিখুঁত।’

মরগানের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক ফুটবল সমর্থকের মতে, আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে সর্বকালের সেরা একাদশে না রাখা নিছক ব্যক্তিগত পক্ষপাতের বহিঃপ্রকাশ।

তবে মরগান বরাবরই নিজের অবস্থানে অনড় থেকেছেন। তার মতে, ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং মাঠে তার একক প্রভাব মেসির চেয়েও বেশি ঐতিহাসিক।

ফুটবলে সর্বকালের সেরা কে— এ নিয়ে বিতর্ক নতুন নয়। প্রজন্মভেদে এই আলোচনা সবসময়ই ভিন্ন মাত্রা পায়। পিয়ার্স মরগানের সাম্প্রতিক মন্তব্য আবারও প্রমাণ করল, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আবেগ, স্মৃতি ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও ‘গোট’ বিতর্ককে আরও উসকে দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’

প্রকাশের সময় : ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬