Dhaka ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কালীগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 155

ঝিনাইদহের কালীগঞ্জে রিকশা ও ভ্যান শ্রমিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল ৫টায় কালীগঞ্জ পৌর এলাকার কাঁচামাল হাটা সংলগ্ন এমপির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিয়ার রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. আমিনুল ইসলাম। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রিকশা ও ভ্যান শ্রমিকরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সভা শেষে পাটোয়ারী ট্রেডার্সের সৌজন্যে উপস্থিত রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এমপি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন জামায়াতে ইসলামী, কালীগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬