গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:০০:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 24
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫. ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) হিসাব মানদণ্ড অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভ ৩০.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
কর্মকর্তারা জানান, রিজার্ভের এ অবস্থান চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের বহিঃখাতের স্থিতিশীলতার প্রতিফলন। বাসস
Tag :




















