Dhaka ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে : প্রধানমন্ত্রী কৃষক—ইউএনও’র জরুরি সভা : ধলতা ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত কালীগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের সাথে এমপি আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার সাধারণ মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশে পৌঁছেছে দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সাথে কাজ করছে দিল্লি : বিক্রম মিশ্রি এবার বাড়ল লঞ্চের ভাড়া কোটালীপাড়ায় অসহায় বিধবা মহিলার ধান কেটে বাড়ি তুলে দিলো ছাত্রদল

সাধারণ মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশে পৌঁছেছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 12

দেশে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি চলতি বছরের এপ্রিলে ৯.০৪ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.৭১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৮.২৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ।

দেশের গ্রাম ও শহর উভয় এলাকাতেই সামগ্রিক মূল্যস্ফীতিতে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

গ্রামীণ এলাকায় পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ২০২৬ সালের এপ্রিলে ৯.০৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.৭২ শতাংশ।

গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৮.২৩ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.০২ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮১ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৯.৩৮ শতাংশ।

শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ২০২৬ সালের এপ্রিলে ৯.০২ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.৬৮ শতাংশ।

শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮.৮১ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.৭৮ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.১৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.৬২ শতাংশ। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাধারণ মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশে পৌঁছেছে

প্রকাশের সময় : ০৮:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬