Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

মান্দায় মাটির নিচ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 111

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশ জানায়, উপজেলার কাঞ্চন উত্তরপাড়া এলাকায় লিদু সরদার (৬৫) নামের এক ব্যক্তির বাড়িতে মাটির নিচে ড্রামে করে দেশীয় পদ্ধতিতে তৈরি মদ মজুদ রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তার বসতবাড়ির মাটির নিচ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাটির নিচে ড্রামে করে মদ সংরক্ষণ করা হচ্ছিল।

আটক লিদু সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় মাটির নিচ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

প্রকাশের সময় : ০৯:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬