Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 252

নওগাঁর সাপাহার উপজেলা-এ মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ-এর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার দায়ে আটককৃতদের মধ্যে দুইজনকে এক মাস করে এবং অপর দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলা সদরের শিমুলতলী এলাকার শরিফুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে সুলতান মাহমুদ, করলডাঙ্গা এলাকার সানাউল (৪৫) এবং সাহেববাজার এলাকার মোস্তাফিজুর রহমান (৩১)।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশ দিন-রাত কাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬