Dhaka ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 137

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৩ মে) বেলা ২টার দিকে এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, পরীক্ষার সাত দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে এবং খুব শিগগিরই ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://app11.nu.edu.bd থেকে ফল জানতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশন থেকে ফল দেখা যাবে।

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে আসন প্রতি প্রায় দুইজন করে শিক্ষার্থী প্রতিযোগিতা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

প্রকাশের সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬