শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 154

মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, গত মাসের মতো এবারও ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় স্থির রাখা হয়েছে। এর আগে এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে এলপিজির দাম পরিবর্তন করা হয়েছিল।

অন্যদিকে মে মাসের জন্য অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ভ্যাটসহ লিটারপ্রতি ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগেও এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে অটোগ্যাসের দাম পরিবর্তন করা হয়েছিল।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় মাসিক ভিত্তিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত

প্রকাশের সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬