Dhaka ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 18

চলতি মাসের শেষেই পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা আগেভাগেই দেশে অর্থ পাঠাতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার কোটি টাকার বেশি।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

খাত সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা এবং পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ফেব্রুয়ারিতে এসেছিল ৩০২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

প্রকাশের সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬