Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বাস খাদে, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 164

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস দ্রুতগতিতে চলছিল। খালেক বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা শিপলু আহমদ জানান, আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে বাস খাদে, আহত ২০

প্রকাশের সময় : ০২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬