Dhaka ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 142

ঢাকা কলেজ মেডিকেল সেন্টার দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা কলেজ সংসদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সুবিধার অভাবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে বাইরে যেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। এতে শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্য অধিকার ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

শিক্ষার্থীরা দ্রুত মেডিকেল সেন্টার সচল করা, স্থায়ীভাবে যোগ্য চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া আগামী ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষার্থীদের স্বার্থে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে অনশনসহ বিভিন্ন আন্দোলনের কথাও উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি

প্রকাশের সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬