Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী যুদ্ধ শেষ হলে হরমুজে মাইন অপসারণে জাহাজ পাঠাবে জার্মানি শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 12

রাণীশংকৈল উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিজলী আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতর দগ্ধ হন।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-স্বজনরা তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬