Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক

কোটালীপাড়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 22

কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে পালানোর সময় চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের তুলে নেয়।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত বিষয়টি চারদিকে জানিয়ে দেন। এদিকে ডাকাতরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিকে পালানোর চেষ্টা করলে কৃষ্ণ কর্মকারের স্বজনরা পয়সারহাটের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয়রা মাইক্রোবাসটির গতিরোধের চেষ্টা করেন।

একপর্যায়ে ডাকাতরা পথ পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়া এলাকায় ঢুকলে দুই দিক থেকে ঘেরাও করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ দুধাল গ্রামের ইলিয়াছ (৩২), একই এলাকার পারভেজ (৩৩) এবং বরগুনার বামনা উপজেলার জহির (৩৮)।

বর্তমানে আটক চারজন পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে শুক্রবার তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশ মুশরিয়া স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে র‌্যাবের পোশাক, হাতকড়া ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক

প্রকাশের সময় : ০৩:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬