Dhaka ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য

রাবিতে মর্টার শেল উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 153

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধো চলাকালে পুঁতে রাখা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পরে বিস্ফোরক টিম এসে এটি ধ্বংস করে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে এই শেল পাওয়া যায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, শেলটি মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীর পুঁতে রাখা মর্টার শেল হতে পারে। জিমনেসিয়ামের পূর্ব পাশে টেনিস কোর্ট তৈরির সময় এটা পাওয়া যায়। পরে বিস্ফোরক টিম এসে এটা নষ্ট করে।

জানা গেছে, জিমনেসিয়ামের পাশে টেনিস কোর্ট তৈরির সময় শ্রমিকরা এই শেল পায়। বিষয়টি প্রশাসনকে জানালে তারা বিস্ফোরক টিমকে অবগত করে। বিস্ফোরক টিম এসে বদ্ধভূমি এলাকায় বিস্ফোরণের মাধ্যমে শেলটি নষ্ট করে। বিস্ফোরণ চলাকালে বিকট শব্দে কেঁপে ওঠে ক্যাম্পাস।

বিস্ফোরণ টিম জানায়, মুক্তিযুদ্ধকালে এই ক্যাম্পাস পাক বাহিনীর ক্যাম্প ছিল। তাদের এমন আরও শেল বিভিন্ন জায়গায় থাকতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে মর্টার শেল উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬