নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক
- প্রকাশের সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 15
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় জেলার ১১টি থানায় ডিবি পুলিশসহ সকল থানা পুলিশ নিয়মিতভাবে ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মান্দা থানায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ মান্দা থানার নিয়মিত মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আমিনুল ইসলাম আমিন (৩৮), পিতা মোঃ আবুল কাশেম, মাতা মোসাঃ আলেয়া বিবি, সাং- ভারশো পশ্চিমপাড়া, থানা মান্দা, জেলা নওগাঁকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং একাধিক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত ছিলেন। তার গ্রেফতারে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছে বলে জানা গেছে।
অন্যদিকে ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ মান্দা থানার দেলুয়াবাড়ি বাজারস্থ ফয়েজের অটো মিলের সামনে থেকে আরেক মাদক বিরোধী অভিযানে মোঃ বেলাল হোসেন, পিতা মৃত পিয়ার বক্স, সাং দেলুয়াবাড়ি মধ্যপাড়া, থানা মান্দা, জেলা নওগাঁকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যা ৪০ পুরিয়ায় বিভক্ত ছিল।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
























